সা রে গা মা পা A b c { } 0 1 2 3 4 5 6 7 8 9 00 471 823 5519 SSOL / 047 what would X think? X 16 creative technical XII VI A ا a А α why ا tag না flag skin name or worse 1 2 3 4 LOT 3B plant bud beyond glass: bird perched on window edge, left side: beak: wing detail: bird eye: -->

গন্ধকাব্যঃ ১ম পর্ব

প্রকৃষ্টপুত্র সাধ · এপ্রিল ৭, ২০১২
গন্ধপত্রে লিখিবার কানুন
ফেসবুক খুলিয়া দেখুন কোনখান থেকে ভর ভড় করে বেরোচ্ছে গন্ধ,
ইট পাটকেল থেকে ধূসর তেলাপিয়া মাছের পেখম তোলা সরিষাভাজা
কিংবা ভুখা ঘুষখোরের ঢিস ঢিস শব্দে সনাতন অশ্লীল আহাজারি
তিলের তেলে ভাজা শতবর্ষের তরকারি — মনোরম হলে ভালো লাগে;
তারপর কোন এক ফাঁকে হাবিজাবি কিছু পেনসিল ভাঙা শব্দ,
কানে তালালাগা ঔচ্চস্বরে আমি তেড়ে আসি তোর পিছু পিছু,
হাটহাজারীর নিকশ কালো উল্লম্ফন তেড়ে যদি তুমি পিয়াসী হও,
আমি বারবার হব আগুয়ান, রবরবা রমরমে মোস্তাকিমের চাপের দোকানে॥
খিদা লাগছে, খামু ॥

এপ্রিল ৪, ২০১২
এই ফিচকে গরমে হায়
খালি খালি গলা শুকায়
তৃষ্ণা মেটাতে হবে তাই,
সেভেনআপ বা ডিউ চাই ॥
সেভেন ডিউ ভালো না
তাই কোকাকোলা খাই না;
কামরাঙ্গা খাইতে চাই,
দোকানে গিয়ে পাই নাই॥
ফরমালিন দেয়া টম্যাটো
কিনে ঘরে ফিরলাম তো;
ভুলে রেখে রান্নাঘরে,
চলে গেলাম অনেক দূরে ॥
ফিরে এসে সেই টম্যাটো
তরতাজা সালাদ করে
খেলাম বেল সরবতের সাথে ।
এরপর বিশাল গন্ধ ছেড়ে
অকবিতা দিলাম গন্ধপত্রে :P

মে ৩, ২০১২
কেদারনাথের বিদঘুটে কেদারা
হরললাল রায়ের লোহার রেললাইনের রঘুনাথ সরদার
বিজনে নিজের সঙ্গে পলায়নপর হাহাকার
আহ কি চমৎকার; উঁহু মচৎকার
কড়মড়ে হাড্ডি চিবুই, চীনারা খায় মচমচে তেলাপোকা
আহ দুনিয়া যাচ্ছে ফুলে; ফুরফুর হুরর্রে
আমি আসছি তেজে, তোরা সব থামরে
কস কি, আহা আহা কি মজারে
পিনিক লইতে আইছি টালটুবাজের মাজারে
বেঁচবো নৌকা নছিহতের কালো বাজারে
মার্ক জুকারবার্গ, তুমি থামো হেঃ!
বেঁচবো নৌকা নছিহতের কালো বাজারে
পিনিক লইতে আইছি টালটুবাজের মাজারে
কস কি, আহা আহা কি মজারে
আমি আসছি তেজে, তোরা সব থামরে
আহ দুনিয়া যাচ্ছে ফুলে; ফুরফুর হুরর্রে
কড়মড়ে হাড্ডি চিবুই, চীনারা খায় মচমচে তেলাপোকা
আহ কি চমৎকার; উঁহু মচৎকার
বিজনে নিজের সঙ্গে পলায়নপর হাহাকার
হরললাল রায়ের লোহার রেললাইনের রঘুনাথ সরদার
কেদারনাথের বিদঘুটে কেদারা

মে ৪, ২০১২
পাখি বসে ডালে ডালে, তুমি বসো বালে
শকুন্তলা জলসেচন করে আলবালে ।
মেজাজ চরম তিরিক্ষি, সাবধানে বল কথা
আগুন বারুদ গোলা আমার, রাখা যথা তথা ।
ছড়া নয়কো, কবিতা নয়কো, নয়কো গানের লিরিক
এখন আমরা সবাই মৌজে আছি, ধরছে অনেক পিনিক ।

মে ৫, ২০১২
বেহুদাইপ্যাকপ্যাকপ্যাঁচ
চুপচাপ টুপটাপ বসে আছি অণুক্ষণ
বিদায় আমারে কহে এসো হে সন্ধিক্ষণ
তারে চাই আমি কিবা কহি, বসে করি আলাপন
আলনা থেকে গামছা নিয়ে এখন পুকুরে গোছল করবো চল
সাথে ওরস্যালাইন নিস, আর একপাতা প্যারা
তারপর দৌড়ুবো, খেলবো কুতকুত খেলা
তু তু তু, তুতু তারা

জুন ১৫, ২০১২
অশ্লীলতার দোহাই দিয়েই যাচ্ছেতাই সুগন্ধ
এখানে পুতবি তোরা, ডাকবি তারে গন্ধ?
সে হবে না, সে হবেনা, হবেনা হবেনা হবেনা।