সা রে গা মা পা A b c { } 0 1 2 3 4 5 6 7 8 9 00 471 823 5519 SSOL / 047 what would X think? X 16 creative technical XII VI A ا a А α why ا tag না flag skin name or worse 1 2 3 4 LOT 3B plant bud beyond glass: bird perched on window edge, left side: beak: wing detail: bird eye: -->

কখনো কাব্য

প্রকৃষ্টপুত্র সাধ · সেপ্টেম্বর ১৯, ২০১২
কখনো কখনো এরকম হয়,
কবিতা বুনে চলি কল্পনায়
লাইনের পর লাইন — রংধনুর মত
কল্পিত কাগজের বুকে
তিরতির করে বের হয়ে আসে
মনের সব ভাবনা
কবিতার পংক্তি হয়ে ।
কিন্তু লেখা হয় না,
কাগজের কলমের অভাবে;
অনেক কবিতাই আজকাল মনের কোলে উঁকি মেরে
তারপর না-ধরা জগতে আবার হারিয়ে যায়;
ফোন, ট্যাবলেট, স্টাইলাসে ঠিক
লেখার আমেজটাই জমে না ।
ভাবনার দুরন্ত গতি কী আর ধরতে
পেরেছে এসব কিছুই?
সত্যিকারের কাগজে খসখস
করে কলমের কালি মনের রঙের সাথে
জড়াজড়ি করে যখন বহমান হয়
কবিতা সত্যি সত্যি তখনই লেখা হয় ॥