সা রে গা মা পা A b c { } 0 1 2 3 4 5 6 7 8 9 00 471 823 5519 SSOL / 047 what would X think? X 16 creative technical XII VI A ا a А α why ا tag না flag skin name or worse 1 2 3 4 LOT 3B plant bud beyond glass: bird perched on window edge, left side: beak: wing detail: bird eye: -->

মগজহীন দেহে বসবাস

প্রকৃষ্টপুত্র সাধ · ডিসেম্বর ৫, ২০১১
চল একটু থমকে দাঁড়াই,
একবার পিছে ফিরে তাকাই,
স্তব্ধ হয়ে বিভোর ভাবে ভাবি —
তারা ছিল আমাদের মাঝে;
সেদিন প্রভাতের কোমল উজ্জ্বল আলোয় —
একদল হায়েনারা ধরে নিয়ে গেলো অজানায়,
বিকেল হতেই সূর্য ঢলে পড়লো — ছায়ায়
সন্ধ্যায় এতগুলো সবুজ প্রাণ, সুনিবিড় চোখ
আমাদের মাথা ছিল যারা
সন্ধ্যায় নিভে গেলো তারা,
আর কোনদিন ভোর হলো না :'(