সা রে গা মা পা A b c { } 0 1 2 3 4 5 6 7 8 9 00 471 823 5519 SSOL / 047 what would X think? X 16 creative technical XII VI A ا a А α why ا tag না flag skin name or worse 1 2 3 4 LOT 3B plant bud beyond glass: bird perched on window edge, left side: beak: wing detail: bird eye: -->

নীল গোলাপ

প্রকৃষ্টপুত্র সাধ · সেপ্টেম্বর ২৫, ২০১২
ভালোবাসার গোলাপি রং আমার ভালো লাগে না;
আমি চাই নীল
অবারিত নিঃসীম সুশীতল ভালোলাগাময় একরাশ নীল ।
অথচ জগৎটার সবগুলো ভালোবাসাই কেন যেনো ঠিক গোলাপী!
গোলাপ ফুলটাই কেনো ভালোবাসার উপমা হলো?
নীল অপরাজিতা কি জন্মাতে পারতো না কিউপিডের বাগানে?
ভালোবাসা! তোকে আর কাছে ডাকবো না
তুই উড়ে উড়ে যা যেখানে খুশি ।