সা রে গা মা পা A b c { } 0 1 2 3 4 5 6 7 8 9 00 471 823 5519 SSOL / 047 what would X think? X 16 creative technical XII VI A ا a А α why ا tag না flag skin name or worse 1 2 3 4 LOT 3B plant bud beyond glass: bird perched on window edge, left side: beak: wing detail: bird eye: -->

নীড় নিশ্চুপ

প্রকৃষ্টপুত্র সাধ · সেপ্টেম্বর ২৮, ২০১২
(ক)
খাঁচার ঘরে মুদবো আঁখি,
নিদের মাঝে ঘুমবো নাকি,
নীরব জলধি'র?
ধীর দুরাশা, মন অভিলাষ -
আমার নাইকো নীড়,
নীড় হবে কী! বাঁধবো কোথা,
সঙ্গী নেইকো মোর।
(খ)
খাঁচার ঘরে মুদবো আঁখি,
নিদের মাঝে ঘুমবো নাকি,
নীরব জলধি'র?
ধীর দুরাশা, মন অভিলাষ -
আমার নাইকো নীড়,
নীড় হবে গো! বাঁধবো এথা,
সঙ্গী হবে মোর?
যদি হ্যাঁ বলগো, সাজবো ডালি,
জানবে আকাশ, বলবে মাটি,
পুষ্পরেণু ডালি ডালি ॥
আসবো আমি তোরই কাছে,
চলবে বাহন অচিন দেশে,
স্বপ্নাসারথীর ।
তারপরে গো! ঠিক যেনো মোর,
বাঁধবো সেথা নীড়;
তোর-আমার নীড় হবে গো!
নীরব জলধি'র ॥