সা রে গা মা পা A b c { } 0 1 2 3 4 5 6 7 8 9 00 471 823 5519 SSOL / 047 what would X think? X 16 creative technical XII VI A ا a А α why ا tag না flag skin name or worse 1 2 3 4 LOT 3B plant bud beyond glass: bird perched on window edge, left side: beak: wing detail: bird eye: -->

অনুভূতি জালে হওয়া

প্রকৃষ্টপুত্র সাধ · অক্টোবর ৮, ২০১১
কখনো কখনো
একটা অনুভূতির সৃষ্টি হয় ।
অনুভূতি গুলো ঠিক বোঝা যায় না;
তখনই লেখতে বসি,
সাদা কাগজের সামনে —
কালির কলম হাতে ।
ঠিক যেন ঝর্ণা থেকে
বয়ে আসা পানির স্রোতের মত
অনুভূতিগুলো ঠিকরে বের হতে চায়,
টপাটপ সেই স্রোত ধরে ফেলতে হয়
ঠিক করে কবিতার বাঁধনে ॥
এরই পরে
বিমূর্ত সে অনুভূতি কোন এক
চেতনার রূপ নেয় –
অবাক অনুভূতিগুলো কবিতা হয়েই
বুকে আর মুখে বেঁচে রয় ॥