সা রে গা মা পা A b c { } 0 1 2 3 4 5 6 7 8 9 00 471 823 5519 SSOL / 047 what would X think? X 16 creative technical XII VI A ا a А α why ا tag না flag skin name or worse 1 2 3 4 LOT 3B plant bud beyond glass: bird perched on window edge, left side: beak: wing detail: bird eye: -->

রংধনু খেলা

প্রকৃষ্টপুত্র সাধ · জুলাই ৭, ২০১১
রং দিয়ে যখন কবিতা আঁকতাম,
আকাশের গায়ে ছোপছোপ হাওয়াই মিঠাই
কখনোবা সাদা মেঘ —
লাল, নীল, সোনালী রোদ বসাতাম;
পাল-না-তোলা নৌকা ভাসাতাম সুতীব্র নীলে,
দিগন্তের ধূসর-কালো রেখার উপর
আলতো ছোঁয়ায় এঁকে দিতাম নাম-না-বলা পাখি;
ভেঁজা তুলির ছোঁয়ায় অন্তরীক্ষের নীলচে আঁধার -
চকমক করে ওঠা তারার নাচন,
চোখ আর কল্পনার জগৎ ছিড়ে -
কোলাহল করে ভেসে আসতে চইতো -
রঙের দুনিয়ায়, জলরং খেলায়।
সাদা কাগজ সামনে ধরে ভাবতাম:
আকাশের রং যদি সবুজ হতো,
পাতাগুলো সব নীল, ঘরগুলো লাল -
নদীগুলো হতো বিনম্র পিঙ্গল,
কমলা রঙের ঘাসগুলো থেকে উঁকি দিত
একটি হলদিয়া পাখি!
প্যাস্টেলে আঁকা ছবিগুলো যদি
কবিতা হয়ে উড়ে যেতো, আর তারপর
ছবিগুলোই যদি পৃথিবী হয়ে যেতো!!