সা রে গা মা পা A b c { } 0 1 2 3 4 5 6 7 8 9 00 471 823 5519 SSOL / 047 what would X think? X 16 creative technical XII VI A ا a А α why ا tag না flag skin name or worse 1 2 3 4 LOT 3B plant bud beyond glass: bird perched on window edge, left side: beak: wing detail: bird eye: -->

তোর ভাবনায়

প্রকৃষ্টপুত্র সাধ · মার্চ ২৩, ২০১৪
ঠিক কি কারনে জানি না
আজ বারবার তোর কথা মনে পড়ছে;
জানিনা তোকে কিভাবে বলবো!
তুই যে আমার দিবস-রজনী'র ভাবনা
আমার মনের প্রায় পুরোটা যে দখল করে বসলি;
এখন আমার কি হবে?
দিলটা ফুরফুর করে বটে প্রায়ই;
কিন্তু আজকাল যে সময়ে অসময়ে ফাঁকা হয়ে যায়।
তুই কি আমার মনের ভাবনা বুঝিস না?
কতোদিন ধরে বলছি তোকে;
আসলে বলছিই বা কি! সত্যি করে দেখাই হয়নিরে
কথা হয়েছে? ফোনে — অল্প একটুক্ষণ;
তাও পাগলের প্রলাপ বকেছিলাম তখন।
এই শোন! পাগলটাকে আর কতো কষ্ট দিবি?
একবার তো বল!
আমায় কি তোর এতটুকুও ভালো লাগে না?
পর কি আমি? পরই তো!
তাই বলে কী পর কখনো আপন হয় না?