যতসব উদ্ভ্রান্ত দুর্বৃত্ত
ভেবে বিদগ্ধ নিজেরে, করে নৃত্য ॥
ভেবে বিদগ্ধ নিজেরে, করে নৃত্য ॥
কানাকানি, চলে আহাজারি
মিষ্ট কথার বেশে রাশভারি;
নিয়ে বসে তালমিশ্রির হাড়ি,
ভরা হাটে কী কহে অনাহারী?
মিষ্ট কথার বেশে রাশভারি;
নিয়ে বসে তালমিশ্রির হাড়ি,
ভরা হাটে কী কহে অনাহারী?
মন্দিরে তার প্রভাতে আজ
হয় নাই আর পড়া যে তাজ,
ধর্মশালার মায়া ছেড়ে ঐ
জেলে ধরে বসে, তেলাপিয়া-কৈ ।
হয় নাই আর পড়া যে তাজ,
ধর্মশালার মায়া ছেড়ে ঐ
জেলে ধরে বসে, তেলাপিয়া-কৈ ।
ধানের মায়া ভুলে আজ ভুখা শাম্সু
এনজিও যায় প্রাতে, করে মুখ পাংশু;
ফজরের আজানের শব্দ শুনে মুদাব্বির
ঘুম থেকে উঠে বসে পড়ে তাকবীর ॥
এনজিও যায় প্রাতে, করে মুখ পাংশু;
ফজরের আজানের শব্দ শুনে মুদাব্বির
ঘুম থেকে উঠে বসে পড়ে তাকবীর ॥
আমি বিদগ্ধ উদ্ভ্রান্ত
আজ দেখে দেখে সব ক্লান্ত
বলি যত্তসব হতচ্ছাড়া নষ্ট;
অথচ আমিই যে বড় ভণ্ড ॥
আজ দেখে দেখে সব ক্লান্ত
বলি যত্তসব হতচ্ছাড়া নষ্ট;
অথচ আমিই যে বড় ভণ্ড ॥