পদ্মফুলের কথা বললে
আমার একটা পুকুরের কথা মনে পড়ে —
লালপদ্মপুকুর ।
আমার একটা পুকুরের কথা মনে পড়ে —
লালপদ্মপুকুর ।
পুকুরটা ছিল দেয়ালে ঘেরা,
কেমন যেন একটা মিষ্টি কমলা রঙের
দেয়ালঘেরা ছিল সে পদ্মপুকুর ।
পুকুরের পাশ দিয়ে দুই-তিনটা বেঞ্চি ছিল;
কখনো সখনো আমি বেঞ্চগুলোতে গিয়ে বসতাম,
খুব সকাল বেলায়;
যখন পাখিগুলো ঠিকমত জেগে ওঠেনি ।
বসে থাকতাম, আর ভাবতাম ।
কী নিয়ে ভাবতাম আমি নিজেও জানি না;
শুধু জানি — ভাবতাম,
পদ্মগুলো ভাবাতো ।
কেমন যেন একটা মিষ্টি কমলা রঙের
দেয়ালঘেরা ছিল সে পদ্মপুকুর ।
পুকুরের পাশ দিয়ে দুই-তিনটা বেঞ্চি ছিল;
কখনো সখনো আমি বেঞ্চগুলোতে গিয়ে বসতাম,
খুব সকাল বেলায়;
যখন পাখিগুলো ঠিকমত জেগে ওঠেনি ।
বসে থাকতাম, আর ভাবতাম ।
কী নিয়ে ভাবতাম আমি নিজেও জানি না;
শুধু জানি — ভাবতাম,
পদ্মগুলো ভাবাতো ।
লালপদ্মগুলোর মাঝে কেমন যেন একটা
বিশালতা আছে;
ভীষণ লাল সে পদ্মগুলো ভাবায় ।
বিশালতা আছে;
ভীষণ লাল সে পদ্মগুলো ভাবায় ।
সবুজ মাঠে ঘেরা পুকুরে -
জেগে ওঠে অজস্র লালপদ্ম ।
রক্তে রাঙানো লালপদ্ম ॥
জেগে ওঠে অজস্র লালপদ্ম ।
রক্তে রাঙানো লালপদ্ম ॥