সা রে গা মা পা A b c { } 0 1 2 3 4 5 6 7 8 9 00 471 823 5519 SSOL / 047 what would X think? X 16 creative technical XII VI A ا a А α why ا tag না flag skin name or worse 1 2 3 4 LOT 3B plant bud beyond glass: bird perched on window edge, left side: beak: wing detail: bird eye: -->

সুলল সংগ্রহ ও কিছু কথা

প্রকৃষ্টপুত্র সাধ · অক্টোবর ১০, ১৯৯৮
আমি, খান মুহাম্মাদ নাফী মোস্তফা সাধ, মাঝে মধ্যে বাংলায় দু-এক ছত্র লেখার চেষ্টা
করি — কখনা বা মনের আনন্দে, কখনো বেদনা থেকে, কোনো সময় কিছু ভালোলাগা থেকে আবার
হয়ত শুধুই কিছু বলতে চেয়ে। এই যে আমার কলম থেকে হঠাৎ হঠাৎ কিছু লেখা বেরিয়ে আসে,
আমি মাঝে মধ্যে তার কিছুকে বা গল্প অথবা কবিতা, গদ্য নয়ত পদ্য বলে দাবি করি।
এতটুকু পর্যন্ত সব-ই ঠিক্‌ঠাক্‌ ছিলো, কিন্তু সমস্যা বাঁধল তখনই যখন আমি আপনাদের
এইসব অখাদ্য শুনাতে চাইলাম। "হ্যাঁ বাবা ঠিক আছে, শুনাইতে চাইলে শুনাও! তবে ওই
গাছের আড়ে গিয়ে…"। হুঃ, কাব্য (কু)চর্চা যারা করে তাদের ভীমরতি কি আর এত সহজে
ছাড়ে!? আমি ভাই, নাছোড়বান্দা — বাঙালি শুনতে না চায় তো কি হইছে! আজকাল কী-সব নেট
টেট আছে না? আমিও তাই নিয়ে পড়লাম — একেবারে সম্পূর্ণ একটা ওয়েব সাইট নিয়ে…
এইবার আপনাদের আর রক্ষা নাই…
যাই হোক, প্রথম লেখায়ই একটা কথা বলে নেই, 'সুলল' শব্দটা বাংলা অভিধানে নাই,
শব্দখানা এই নধর সাধের উর্বর মস্তিষ্কজাত : সুললিত {সু+√লল্‌+ত(ক্ত)} এর অনুকরনে
সুলল {সু+√লল্‌+অ(অচ্‌)} :-)
[তথৈবচ] অতঃপর আপনাদের কাছে নিবেদন, আমার লেখা গুলো (নিতান্ত অনিচ্ছা না হলে)
আপনারা পড়বেন, আর ভালো লাগলে বলবেন (মন্দ লাগলে পশ্চাতে গালাগাল দিবেন) — আমি
শুনতে সদা আগ্রহী!