সা রে গা মা পা A b c { } 0 1 2 3 4 5 6 7 8 9 00 471 823 5519 SSOL / 047 what would X think? X 16 creative technical XII VI A ا a А α why ا tag না flag skin name or worse 1 2 3 4 LOT 3B plant bud beyond glass: bird perched on window edge, left side: beak: wing detail: bird eye: -->

ঘাসফুল

প্রকৃষ্টপুত্র সাধ · মার্চ ২৫, ২০০৭
সেইদিন মেঠো পথটার বুকে
দেখেছিলাম আমি অনাবিল সুখে
তোমার, আমার আর সেই শুকপাখির চোখে,
একটি ঘাসফুলের মাঝে
একফোঁটা রক্ত ।
হ্যাঁ, একফোঁটা রক্তের গৌরবে
সেই ঘাসফুল নাচছিল বিপুল আনন্দে —
"সুদিন আসবে" ।
তারপর !
বহুদিন …
ঘাসফুল রয় প্রতীক্ষায় !
হঠাৎ একদিন, কোন সুদূর থেকে,
অগ্নিনীলিমার অভ্র ভেদ করে —
শ্বেতশুভ্র স্বাধীনতার পাখি
দিয়ে গেল একফোঁটা রক্ত,
সবুজ প্রান্তরে আঁকা হলো লাল বৃত্ত ।
সূর্য উঠলো হেসে, মহাসুরেশ্বর করলো জয়;
উদয় বিজয়াগ্নির ।
আজ তাই সেই ঘাসফুল,
বুক উঁচিয়ে বলছে —
"ভালোবাসি, হে স্বাধীনতা" ॥