সা রে গা মা পা A b c { } 0 1 2 3 4 5 6 7 8 9 00 471 823 5519 SSOL / 047 what would X think? X 16 creative technical XII VI A ا a А α why ا tag না flag skin name or worse 1 2 3 4 LOT 3B plant bud beyond glass: bird perched on window edge, left side: beak: wing detail: bird eye: -->

শব্দকল্প

প্রকৃষ্টপুত্র সাধ · জানুয়ারি ৯, ২০১০
কবিতা লিখব বলে —
ভাষাকল্পের ঝর্ণা নদী হয়ে ছুটে চলে;
বর্ণমালা উত্তাল হয় মিছিলে;
প্রতিদিন ভোর হয়, সূর্য ওঠে — কবিতার খোঁজে;
বইয়ের পাতা উড়ে যায়, বকপক্ষী হয়ে
নীল আকশের বুকে — ভীষণ আবেগে ।
কবিতার জন্য
শব্দগুলো অভিধান থেকে বের হয়ে এসে
প্রচণ্ড কোলাহলে
আমাদের ওষ্ঠে, কণ্ঠে, বুকে —
দাপাদাপি করে,
ঝড় হয়ে ওঠে বিদ্রোহী নজরুলের মত,
সুস্থির হয়ে বসে প্রশান্ত মহাসাগরের মত,
গর্জন করে উঠে স্ফিংসের মত,
আর্তনাদ করে পাথরে চাপা পড়া বিবেকের মত ।
কবিতা লেখা হবে বলে,
শব্দগুলো হয়ে যায় –
প্রেমপত্র, গল্প, নাটক ॥
কবিতা লিখতে হবে তাই
শব্দগুলোই কবিতা হয়ে যায়