সা রে গা মা পা A b c { } 0 1 2 3 4 5 6 7 8 9 00 471 823 5519 SSOL / 047 what would X think? X 16 creative technical XII VI A ا a А α why ا tag না flag skin name or worse 1 2 3 4 LOT 3B plant bud beyond glass: bird perched on window edge, left side: beak: wing detail: bird eye: -->

রইবি হৃদয়ে

প্রকৃষ্টপুত্র সাধ · এপ্রিল ১১, ২০১০
কাব্যবৃন্তের শপথ ॥
আমি আজ যে কবিতা নিয়ে এসেছি
তা শতবর্ষের নয়, বরং সহস্রের ।
এই কবিতা রচে দিয়েছিলে তুমি —
হাজারো দিনের শেষে রাতের প্রহরে,
আড্ডা গানে অবিস্মৃত অবসরে,
পায়ে পায়ে খেলা বলের দৌড়ে, হাতে নিয়ে ছোটা রানের খাতায়,
ল্যানের তারে, কী-বোর্ডে ভেসে ওঠা হাতের আল্পনায় ।
এই, তোমরা কি মনে করতে পারো —
সেই দিনের কথা, যেদিন এসেছিলাম আমি
তোমাদের মাঝে — পা দুটো এলিয়ে বসেছিলেম;
একটু বোধহয় হেসে উঠেছিল দয়াময় ।
তাইতো, আজ আলো ঝলমল করে উঠে
কুয়াশার চাদরে পিছনে ফেলে আসা সেই দুপুর ।
আমার ভাবনায় আজ খুব দ্রুত বয়ে চলে —
অনেক গান, অনেক আড্ডা আর একটি নাম,
সোনালী রোদ্দুরে লেখা বর্ণময় আরও অনেক নাম
বাঙময় নয়, কোলাহল হয়ে উঠে প্রাণের স্পন্দনে ।
বন্ধুরা, তোরা আছিস, রইবি আমার হৃদয়ে ॥