সা রে গা মা পা A b c { } 0 1 2 3 4 5 6 7 8 9 00 471 823 5519 SSOL / 047 what would X think? X 16 creative technical XII VI A ا a А α why ا tag না flag skin name or worse 1 2 3 4 LOT 3B plant bud beyond glass: bird perched on window edge, left side: beak: wing detail: bird eye: -->

নাতিসম্ভ্রান্ত কোলাহল

প্রকৃষ্টপুত্র সাধ · মে ১৭, ২০১৮
ইত্যাবসরে নাতিসম্ভ্রান্ত বেদনাভূক
কলকাকলিতে মত্ত কোকিলকূল
বিনতীবিহীন গীতিমাল্যে — আহাজারি
করে আহামরি —
অক্লান্ত কর্মশ্রান্ত বালক
যখন তার যথাসাধ্য —
তথাপি ক্লান্ত করে নিয়তি
শ্রান্ত হয়ে অর্ধমগ্ন এক নিমিষি ॥
যতই আরাধ্য —
ক্ষণিকের ভুল, তার অবসান;
অবসান হয় অবসাদ।
নাতিসম্ভ্রান্ত হরে দেবতার লাজ ।
তথাপি অনুকূল করে প্রতিকূল
কুলাধিপতির তাজ শিরে
বালকের হয় নব অভিযান
কোকিলকূল করে ক্ষণিকে জয়গান ।
ছিদ্রাণ্বেষীর নিষ্পলক চাতক নয়ন
যতই আরাধ্য — ক্ষণিকের জয়গান
অযথাই হয় অবসান ।
নাতিসম্ভ্রান্ত করে চিরাচরিত অভিমান ।