সা রে গা মা পা A b c { } 0 1 2 3 4 5 6 7 8 9 00 471 823 5519 SSOL / 047 what would X think? X 16 creative technical XII VI A ا a А α why ا tag না flag skin name or worse 1 2 3 4 LOT 3B plant bud beyond glass: bird perched on window edge, left side: beak: wing detail: bird eye: -->

ভালোবেসেছি তোকে

প্রকৃষ্টপুত্র সাধ · মে ২৮, ২০১৩
ভালোবেসেছি তোকে, হিয়ার মাঝে — প্রবল ভাবে,
মনের পাশে পেলাম তোকে; হৃদের মাঝে আসবি কবে?
মনের বাসা, মনের ভাবে
অন্তরের অন্তরাতে। নিলয় মাঝে নীড় বানানো —
সেই নীড়েতে পিদিম জ্বলে।
ঢিপ ঢিপ ঠিক, পিদিম জ্বলে;
পিদিম খানি মশাল হবে
নীড় লোকালয় আলোক হবে।
হৃদের মাঝে, হিয়ার মাঝে,
আমার মাঝে,
তোমায় পাবো আপন করে —
যেদিন তুমি আমার হবে।
অমর হবে, অমর হবো।
ভালোবাসাতেই তোমার হবো।