সা রে গা মা পা A b c { } 0 1 2 3 4 5 6 7 8 9 00 471 823 5519 SSOL / 047 what would X think? X 16 creative technical XII VI A ا a А α why ا tag না flag skin name or worse 1 2 3 4 LOT 3B plant bud beyond glass: bird perched on window edge, left side: beak: wing detail: bird eye: -->

নির্লিপ্ত কবির কবিতা খোঁজা

প্রকৃষ্টপুত্র সাধ · মার্চ ৯, ২০০৪
আকাশে অনেক তারা
কিংবা একটি চাঁদ
অথবা মেঘের আড়ালে ঢাকা সূর্য
নয়তো রৌদ্রের খরতাপে ঠা ঠা পৃথিবী
আর হয়তো রসালো জলাশয়
— এসবের মাঝে কবিতা খুঁজছে
কবি ছদ্মনামবিহীন ।
সেই কবি ক্ষুধার্ত নয়তো তৃষ্ণার্ত মনে
বাংলার প্রকৃতিতে আর মানুষের মাঝে
অনেক ছন্দ খোঁজে, নতুন কিংবা পুরনো ছন্দ
নয়তো নিস্পন্দ ছন্দ।
যেদিকেই তাকয় কবি — কাব্যামৃতরূপ ছন্দসুধার লোভে —
'হায় ছন্দ কোথায়? এ বাংলা ছন্দহীন!'
যেদিকেই দেখে কবি — অক্ষরব্যঞ্জনার খোঁজে,
"ছন্দ কোথায় — অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্ত;
কোথায় ব্যঞ্জনা কোথায় দ্যোতনা, কোথায় জীয়নকাঠি?
অমৃত-গরল, দুঃখ-কষ্ট, আবেগ — কই?"
কবিতা লেখা হবে কি দিয়ে?
"এই বাংলা সুর ছন্দোহীন
নিয়মশৃঙ্ক্ষলাবিহীন
অধঃপতনের রসাতলে, মন্দন কিংবা ত্বরণ
অথবা বেগ ছাড়া কী অনিয়মে চলেছে"
যেদিকেই তাকায় কবি –
কবিতা পায় না,
তার কাছে এ ধরণী কবিতাহীন।
এই দেখে মহাসুর
দেবী কাব্য অধিষ্ঠাত্রী
বলে —
খোঁজ আত্মমাঝে কবিতা
নির্লিপ্ত হয়ে থেকো না!
হে কবি!
বাজো, বাজো শতদলে।