সা রে গা মা পা A b c { } 0 1 2 3 4 5 6 7 8 9 00 471 823 5519 SSOL / 047 what would X think? X 16 creative technical XII VI A ا a А α why ا tag না flag skin name or worse 1 2 3 4 LOT 3B plant bud beyond glass: bird perched on window edge, left side: beak: wing detail: bird eye: -->

গাংচিলের সময়

প্রকৃষ্টপুত্র সাধ · মার্চ ৩০, ২০১৪
এখন সময় গাংচিলের ।
গাংচিল উড়ে চলে সুদূর নীলের
কোন এক দ্বীপে ।
দ্বীপের একপ্রান্তে আছে একটি
তিনকোনা ঘাট;
সেখান থেকে সাঁই করে ডুব দিলে
পাওয়া যাবে পরশপাথর ।
গাংচিল জানে পরশপাথরের খোঁজ ।
গাংচিল ডুব দিতে পারে না;
গাংচিল বলতেও পারে না ।
এখন সময় তাই গাংচিলের
বলতে পারার ।